বয়সের ছাপ কমাবে যেসব খাবার

নিজেকে সুন্দর দেখানো, কে না চায়।কিন্তু বয়স ধরে রাখা দায়। বয়সের কারণে নারী ও পুরুষদের মুখে বিভিন্ন ধরনের বলিরেখা দেখা দেয়। বলিরেখার ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে লাবণ্য কমে যায়, যা অনেকের জন্য বিব্রতকর। কারণ বিশেষ করে নারী একটু বয়স লুকাতে পছন্দ করেন।
যারা মুখের বলিরেখায় নিয়ে দুচিন্তায় আছেন তাদের জন্য রয়েছে সহজ সমাধান। মেকআপ কিংবা কোনো জাদুকরি ক্রিম নয়। শুধুমাত্র খাদ্যাভ্যাসই পারে আপনার বয়সের বলিরেখা দূর করতে।

আসুন জেনে নেই খাবার কীভাবে বয়সের বলিরেখা কমায় ও রোগ-প্রতিরোধ করতে সাহায্য করে।

দই
বলিরেখা , ব্রণ কমাতে ও রোগ-প্রতিরোধ করতে দইয়ের জুড়ি নেই।দইয়ের মধ্যে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়ারোধী উপাদান।যা রোগ-প্রতিরোধ পদ্ধতি নিয়ন্ত্রণ করে। প্রদাহরোধ করে বলিরেখা ও ব্রণ কমাতে সাহায্য করে।

মাছ
বলিরেখা কমাতে মাছ খাওয়া যেতে পারে।বলিরেখা, ব্রণ কমাতে ও রোগ-প্রতিরোধ স্যামন, সারদিন মাছ খেলে বেশ উপকার পাওয়া যায়। এগুলো ত্বক পুনর্গঠন ও ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।

অলিভওয়েল
অলিভওয়েলের মধ্যে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে। পাশাপাশি রয়েছে আরো ভিটামিন ও পুষ্টি। আর এক্সট্রা ভারজিন অলিভ ওয়েলে (একধরনের অলিভওয়েল) রয়েছে ওলিক অ্যাসিড। এটি ত্বক আর্দ্র রাখে এবং বলিরেখা কমায়।

হলুদ
সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে।হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা স্বাস্থ্যকর ত্বক তৈরিতে হলুদ সাহায্য করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url