বিয়ের আগেই 'সংসার' শুরু করছেন নাবিলা

আগামী এপ্রিলে বিয়ে করছেন 'আয়নাবাজি' খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। পাত্র ব্যাংকার জোবাইদুল হক।
এখন চলছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি। তবে বিয়ের আগেই নাবিলা অন্য 'সংসার' শুরু করছেন।

নাবিলার এই 'সংসার'-এ পাত্র হিসেবে ঠিক করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। এ দু'জনকে 'সংসার' নামের একটি নাটকে দেখা যাবে। ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি নির্মাণ করবেন মিজানুর আরিয়ান। ১৮-২১ জানুয়ারির মধ্যে শ্যুটিং হবে বলে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url