আসল মজা‌ মোজাতেই



ওয়েবডেস্ক:‌ যৌনজীবনের উত্তার বাড়ানোর জন্য লোকে কত কীই না করে থাকে। চাহিদা মতো নিজেদেরকে বিভিন্ন ধরনের অন্তর্বাসে সাজিয়ে তোলেন অনেকেই। সঙ্গীকে সেই ঘনিষ্ঠ সময়ে চমক দিতে পারলেও যৌনক্রিয়ায় তৃপ্তি পাওয়া যায়। সেই মুহূর্তকে উত্তেজনাময় করে তুলতে এখন বিশেষজ্ঞদের কাছেও মিলছে নানান অভিনব উপদেশ। অন্তর্বাসের মতোই যৌনতাকে অন্যমাত্রা এনে দেয় পায়ের মোজা, বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি পায়ে মোজা থাকলে অর্গাজমের সুখ অনেক বেশি। যৌনতার আসল সুখ থাকে অর্গ্যাজমে। এই অর্গ্যাজমের সময়টা যত উত্তেজনাময় হবে, ততই তৃপ্তির হাসি ফুটবে আপনার মুখে। সমীক্ষা বলছে, ৮০ শতাংশ যুগল জানিয়েছে, পায়ে মোজা থাকলে অর্গ্যাজম অনেক বেশি উপভোগ করা যায়। তবে এই মোজার তত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে। পায়ে মোজা থাকলে রক্ত চলাচল বৃদ্ধি পায়। আর অতিরিক্ত রক্ত চলাচল স্বাভাবিক ভাবেই উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ঘনিষ্ঠ মুহূর্তে যদি আপনার এবং আপনার সঙ্গীর পরনে থাকে মোজা, তাহলে তা আপনার যৌনক্রিয়াকে দ্বিগুণ আরামদায়ক করে তুলবে।একবার মোজা ব্যবহার করে দেখবেন নাকি?‌

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url