বিরক্তিকর ব্ল্যাকহেডস, লবণেই মিলবে সমাধান!

নারী বা পুরুষ উভয়ই ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস এর সমস্যায় ভুগে থাকেন। যা এক সময় নাকের উপর কালো ছাপের সৃষ্টি করে। নারীদের মধ্যে অনেকেই পার্লারে যায় এর থেকে রক্ষা পেতে।
তবে এর জন্য খুবই কষ্ট সহ্য করতে হয়। কিন্তু জানেন কি, এই বিরক্তিকর সমস্যার সমাধান রয়েছে আপনার ঘরেই। হ্যাঁ, লবণ ব্যবহার করেই আপনি এই সমস্যার হাত থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-

প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো টুথ পেস্ট আর লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি নাকে লাগিয়ে নিন। এভাবে ১০ মিনিট রাখুন। তারপর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন নাকে কোনো ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস নেই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url